যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।


