জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন

করণীয় খতিয়ে দেখছে জেটি

গতকাল এক বিবৃতিতে জেটি গ্রুপ বলেছে, রাশিয়ায় তাদের কার্যক্রম প্রযোজ্য সব বিধিবিধান ও নিষেধাজ্ঞা মেনে চলছে। চারটি ইউনিটের ওপর ডিক্রির প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কোম্পানিটি। পাশাপাশি সম্ভাব্য বিকল্প, পরবর্তী পদক্ষেপ এবং পুরো গ্রুপের ওপর এর প্রভাব খতিয়ে দেখছে তারা।

রুশ প্রতিষ্ঠানের অস্থায়ী ব্যবস্থাপনায় দেওয়ার কথা বলা হলেও এ ব্যবস্থার মেয়াদ কত দিন, তা স্পষ্ট নয়। এ অনিশ্চয়তার মধ্যে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার চাইছে টোকিও।

সম্প্রতি বার্ষিক ভালদাই ডিসকাশন ক্লাবের এক অধিবেশনে দেওয়া ভাষণে পুতিন জাপানের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন। বর্তমান অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারলে ‘সুপ্রতিবেশীসুলভ’ ও ‘পারস্পরিকভাবে লাভজনক’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশার কথাও বলেছিলেন তিনি।

তবে জাপান টোব্যাকোর সম্পদ নিয়ে নতুন এই বিরোধ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথকে আরও কঠিন করে তুলেছে। গত বছর তাইওয়ান নিয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে চীনের সঙ্গে জাপানের কূটনৈতিক বিরোধ চলছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে নতুন বিরোধ জাপানের কূটনীতিকে আরও চাপে ফেলেছে।

Scroll to Top