জাতিসংঘে সমর্থন আদায়ে তুরস্ক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে সমর্থন আদায়ে তুরস্ক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল দেশটিতে পঞ্চম আনতালিয়া কূটনীতি ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জাতিসংঘে সমর্থন আদায়ে তুরস্ক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে খলিলুর রহমান তুরস্ক সফর করেন। সে সময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইতে সেখানে যান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আনতালিয়া কূটনীতি ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি এই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের সুযোগটি কাজে লাগাতে চায় বাংলাদেশ।

Scroll to Top