Last Updated:
West Bengal news: জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। মৃতের নাম জয়ন্ত ঘোষ।

কলকাতা: জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। মৃতের নাম জয়ন্ত ঘোষ। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অতিবৃষ্টির জেরে এমনিতেই কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জন মানুষের। বেশির ভাগ মৃত্যুই ঘটেছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে। এই নিয়ে বার বার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকে কলকাতার জল জমার সমস্যা এবং পরিস্থিতি নিয়ে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও CESC-র পক্ষ থেকে যদি কোনওরকম ব্যবস্থা না করা হয় তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একজন সদস্যকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথাও জানালেন মুখ্যমন্ত্রী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 25, 2025 1:24 AM IST


