ছবিতে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫

ছবিতে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫

রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর। সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় তারকাদের। আয়োজন ছিল জমকালো সংগীত ও নৃত্যানুষ্ঠানের। ছবিগুলো তুলেছেন জাহিদুল করিম, তানভীর আহাম্মেদ, শুভ্র কান্তি দাশ, দীপু মালাকার ও হাসান মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল।
বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মালিক মোহাম্মদ সাঈদ।
আজীবন সম্মাননা প্রদান পর্ব সঞ্চালন করেন অভিনেতা আফজাল হোসেন।
বরেণ্য অভিনেতা আলমগীর পেয়েছেন আজীবন সম্মাননা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সংগীতশিল্পী রুনা লায়লা। এ সময় পাশে ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
অভিনেতা আলমগীরকে আজীবন সম্মাননা দেওয়ার সময় দাঁড়িয়ে সম্মান জানান উপস্থিত অতিথি–দর্শনার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
নৃত্য পরিবেশনায় মন্দিরা চক্রবর্তী, পারসা ইভানা, প্রার্থনা ফারদিন দীঘি, সুনেরাহ বিনতে কামালসহ অন্যরা।
সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী জেমস।
সমবেত নৃত্যশিল্পীদের সঙ্গে নৃত্য পরিবেশনায় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা তমা মির্জার নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাঁ থেকে মেহজাবীন চৌধুরী, জোভান, তৌসিফ, তটিনী, খায়রুল বাশার, কেয়া পায়েল ও আফরান নিশো।
রুকাইয়া জাহান চমক ও জিনিয়া জাফরিন লুইপার নৃত্য পরিবেশনা
সম্মাননা পাওয়া সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা এক ফ্রেমে।
Scroll to Top