হলফনামার তথ্য অনুযায়ী, নূরুন্নিসা সিদ্দীকার বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা। আয়ের সব অর্থই আসে শিক্ষকতা থেকে। তিনি অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩৯৭ টাকা, যার বর্তমান মূল্য ১২ লাখ ১০ হাজার ৩৯৭ টাকা। এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা ছাড়াও একটি ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা। তাঁর কাছে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং একটি হীরার আংটি রয়েছে। আসবাব আছে ৪ লাখ টাকার। তাঁর কোনো ঋণও নেই।



