সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে অনলাইন মিডিয়া ‘চায়ের জনপদ’।
শুক্রবার (১০ জুলাই) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল আহমদ।
চায়ের জনপদের সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পুর পক্ষে পোর্টালটির ব্যবস্থাপনা সম্পাদক আল আমিন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসানুল হক, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ সাগর, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, সৈয়দ ছায়েদ আহমেদ, মুসলিম চৌধুরী, সংবাদকর্মী সাইফুর রহমান শিপু, সুমন আহমদসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তোফায়েল আহমেদ পাপ্পু শ্রীমঙ্গল প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে প্রবাসে অবস্থান করেও তিনি ‘চায়ের জনপদ’-এর মাধ্যমে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করছেন।
তারা বলেন, দ্রুত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘চায়ের জনপদ’ পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিচ্ছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবকে দেওয়া এ সম্মাননা সংগঠনের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে এ উদ্যোগের জন্য ‘চায়ের জনপদ’-এর সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সবার প্রতি শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



