চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পাশে ‘কলা ঝুপড়ি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেল অনুযায়ী, ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে থাকছেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মো. রোমান রহমান।
প্যানেলে আরও রয়েছেন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক: তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক: শাফিন রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক: তৌহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক: মো. নাজমুছ ছাকিব, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক: রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: ইয়াছিন আরাফাত,পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: মো. মারুফ।
এছাড়া, নির্বাহী সদস্য পদে মনোনয়ন পেয়েছেন:মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান এবং সালমান মাহাম্মদ সজিব।
উল্লেখ্য, চাকসু ও হল সংসদের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর।
প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।





