

প্রভিডেন্ট ফান্ড, সংক্ষেপে PF মানেই এক ধরনের বিনিয়োগ। এখানে একটা নির্দিষ্ট অংশ কর্মীর বেতন থেকে কেটে জমা করা হয়, বাকিটা দেয় তাঁর সংস্থা। দুইয়ে মিলে যে অবদান তৈরি হল, তা সরকারের তরফে সুদ পেতে থাকে। অবসর নেওয়ার পরে বা জরুরি পরিস্থিতিতে এই টাকা তুলে নেওয়া যায়। এখন, একটাই চাকরি যে অবসরের দিন পর্যন্ত করে যাওয়া হবে, এমন কোনও মানে তো নেই! কর্মী নিজে চাকরি ছেড়ে দিতে পারেন, চাকরি কোনও কারণে চলেও যেতে পারে। তখন কী হবে এই টাকার?