চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল

চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি আসরে অন্তত
একটি পদকও নিশ্চিত করেছে বাংলাদেশ।

চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলায় চাইনিজ তাইপের রক্ষণ ভেঙে একের পর এক পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ নারী দল।

আরও পড়ুনঃ শিশুদের আঁকা ছবিতে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী

নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ওঠার সঙ্গেই বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছিল তারা। টানা দুই জয়ে দলের আত্মবিশ্বাস এখন চূড়ায়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

অন্যদিকে পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর এবার তারা ৪৭-৩১ পয়েন্টে ইরানের কাছে পরাজিত হয়েছে।

Scroll to Top