চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন দাবি করলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন দাবি করলেন প্রতিমন্ত্রী

বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে কোনো জলাবদ্ধতা হয়নি বলে দাবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। ২০২৪ সালের ছবি ছড়িয়ে দিয়ে একটি অপপ্রচার চালানো হয়েছে। তাঁর মতে, পাঁচটি স্থানে জলজট হয়েছিল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল অতিবৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান পানিতে ডুবে যায়। বিষয়টি গত বুধবার জাতীয় সংসদে ‘পয়েন্ট অব অর্ডারে’ তুলে ধরেন বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Scroll to Top