গৌরীপুরে অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করার ভিডিও ভাইরাল

গৌরীপুরে অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করার ভিডিও ভাইরাল

এ ঘটনায় শুক্রবার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এবং বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন হয়। সেখানে গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস বলেন, ‘এ ন্যক্কারজনক ঘটনায় আমরা লজ্জিত। শিক্ষকের মান ক্ষুণ্ন হয়েছে। প্রশাসনকে বলতে চাই, আনোয়ার হোসেন মাস্টারসহ জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করুন।’

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবদুর রশিদ প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন স্কুল চলাকালে কীভাবে এ ঘটনায় জড়ালেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুরের ইউএনও আফিয়া আমীন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Scroll to Top