বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে এমএফএস পোর্টাল বা অ্যাপ-এ ‘অ্যাড মানি’ ফিচার স্থগিত করা হয়েছে যেন প্রতারক বাইরে থেকে গ্রাহকদের ক্ষতি করতে না পারে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতিমধ্যে নেওয়া পদক্ষেপগুলো নিয়ে কয়েকজন গ্রাহক সন্তুষ্টি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ক্ষতিগ্রস্ত হাসিন হায়দার তাঁর ইতিবাচক প্রতিক্রিয়া শেয়ার করেছেন। আমাদের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে কথা বলেছেন।’
বিবৃতিতে বলা হয়, ‘দেশের মানুষের উন্নতির অগ্রযাত্রার অংশীদার হয়ে গত ১২০ বছর ধরে আমরা গ্রাহকদের পাশে আছি। তাদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’



