কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

অবশেষে বিশ্বকাপে প্রথম জয়ের খুব কাছাকাছি ব্রাজিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ম্যাথিয়াস কুনহার জোড়া এবং ভিনিসিয়াস জুনিয়রের এক গোলে হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিয়ে গিয়েছে সেলেসাওরা। র‍্যাঙ্কিংয়ে ৮২ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে অবশ্য গোল পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। ২০ মিনিটের পর বেশ ভালোভাবেই ম্যাচ প্রতিপক্ষকে চাপ দিতে থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

‎ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে একটি দুর্দান্ত শটে জালে বল জড়ান রাফিনহা, তবে অফসাইডে সে গোল বাতিল হয়। ২২ মিনিটে আবারও সুযোগ পায় দলটি, হাইতির গোলরক্ষকের বিপক্ষে ওয়ান-ওয়ান পরিস্থিতি। শিট করেন রাফিনহা, তবে বারের পাশ কাটিয়ে চলে যে বল। এর পরে থেকে আরও আক্রমণাত্মক হতে থাকে ব্রাজিল। তবে এক মিনিট পরেই কাঙ্খিত গোলের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২২ মিনিটে বল জালে জড়ান ম্যাথিয়াস কুনহা, এগিয়ে যায় ব্রাজিল। ৩৬ মিনিটে নিজের জোড়া পূর্ণ করেন ম্যনচেস্টার ইউনাইটেডের এ তারকা। ব্যাবধান দিগুণ করে বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে স্কোরবোর্ডে তৃতীয় গোল যুক্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। বিরতিতে যাওয়ার আগে বেশ ছন্দেই ছিল ব্রাজিল।

Scroll to Top