কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার অফিসকক্ষে মারধরের অভিযোগ উঠেছে।

আইইডিসিআর

বুধবার (২৮ সেপেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন অধ্যাপক কাজী আহমেদ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

সিসিটিভি ফুটেজে পাওয়া ভিডিওতে দেখা যায়, অফিসকক্ষে বসেছিলেন পরিচালক কাজী আহমেদ জাকি।

এসময় ওই কক্ষে প্রবেশ করে ৮-১০ জনের একটি দল। কিছুক্ষণ পর তার আসন থেকে তাকে সরিয়ে নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে তাকে মারধর করেন।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় বসে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদকে আইইডিসিআরের পরিচালক পদে নিয়োগ দেয় বিএনপি সরকার।

Scroll to Top