কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১ জুন) কামরুল ইসলামের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন রাষ্ট্রপতি।
নিয়োগসংক্রান্ত আদেশে বলা হয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চাকরি বা কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে ১ জুন থেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি চাকরির গ্রেড-৬ এ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।




