কাপ্তাই হ্রদের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ

এর আগে ‘সবাই মিলে কাপ্তাই হ্রদ দখল’ শিরোনামে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে হ্রদে অবৈধ দখল বন্ধ ও জরিপ করে হ্রদের সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই বছরের ১৬ অক্টোবর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। কাপ্তাই হ্রদে আর যাতে মাটি ভরাট বা স্থাপনা নির্মাণ না করা হয়, তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে হ্রদের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা আদালতে দাখিল করতে রাঙামাটির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

তবে কাপ্তাই হ্রদের সীমানা জরিপ না হওয়ায় জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার সম্পূরক ওই আবেদনটি করে এইচআরপিবি। আবেদনের ওপর আজ শুনানি হয়।

Scroll to Top