কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, ভিডিও ভাইরাল

কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, ভিডিও ভাইরাল

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখ। তাদের প্রায় সময় একসঙ্গে দেখা যায়। এবার নতুন করে আলোচনায় এই তারকা দম্পতি। সংবাদ সম্মেলনে সবার সামনে কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া। ঘটনার সূত্রপাত সোমবার (২০ এপিল) ‘রাজা শিবাজি’ ট্রেলার উন্মোচন কেন্দ্র করে।

কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, ভিডিও ভাইরাল

বলিউড লাইভ থেকে জানা যায় ‘রাজা শিবাজি’ ট্রেলার উন্মোচনের মঞ্চে আবেগঘন মুহূর্ত তৈরি হলো চোখের পানি আড়াল করতে পারলেন না রিতেশ দেশমুখ ও জেনেলিয়া। আর সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ঐতিহাসিক কাহিনি নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজা শিবাজি’ ঘিরে উত্তেজনার শেষ নেই। তবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে চলে আসে এক আবেগঘন দৃশ্য। রিতেশ দেশমুখ মঞ্চে কথা বলতে গিয়ে হঠাৎই আবেগে ভেঙে পড়েন। তার পাশে দাঁড়ানো জেনেলিয়া ডি’সুজাও নিজেকে ধরে রাখতে পারেননি।

রিতেশ জানান, এই সিনেমাটি তার কাছে শুধুই একটি প্রজেক্ট নয় এটি তার স্বপ্নের কাজ। ছত্রপতি শিবাজি মহারাজ-এর জীবনীকে পর্দায় তুলে ধরতে তিনি নিজেই পরিচালনা ও চিত্রনাট্য রচনায় যুক্ত ছিলেন। তাই ট্রেলার লঞ্চের মুহূর্তে আবেগ যেন বাঁধ মানেনি। বিশেষ করে প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখ-কে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেলেন রিতেশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তার চোখ ভিজে উঠতেই দর্শকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও আবেগপ্রবণ হয়ে যান। কেউ লিখেছেন, বাবাকে সবসময়ই প্রয়োজন হয়, আবার কেউ স্মরণ করেছেন রিতেশের বাবা বিলাসরাও দেশমুখের ব্যক্তিত্ব ও অবদান। এই আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন আরও অনেক তারকা। সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মঞ্জরেকর এবং ভাগ্যশ্রী সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও জমজমাট হয়ে ওঠে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সালমন খান, যিনি শিবাজির বিশ্বস্ত যোদ্ধা জীবা মহালার চরিত্রে দেখা দেবেন। মারাঠি ও হিন্দি দুই ভাষায় নির্মিত ‘রাজা শিবাজি’ আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে।

Scroll to Top