‘কাঠগোলাপ’ নিষিদ্ধ ঘোষণা

‘কাঠগোলাপ’ নিষিদ্ধ ঘোষণা

কেন সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি। তবে প্রজ্ঞাপনে বলা হয়, ‘চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩–এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আপিল আবেদন নাকচের কারণে বর্ণিত চলচ্চিত্রটি সার্টিফিকেশনবিহীন  চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরণসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার।

Scroll to Top