কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল

কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল

ডেমোক্র্যাটদের এই বড় জয়কে নিজের বিরুদ্ধে জনগণের রায় নয় বলে চটজলদি বিতর্ক এড়ানোর চেষ্টা করেছেন ট্রাম্প। তাঁর দাবি, ব্যালটে তিনি নিজে ছিলেন না—যদিও তিনি ভোটারদের বারবার তাঁর নাম মনে করে ভোট দিতে বলেছিলেন।

মঙ্গলবার রাতে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ব্যালটে ছিলাম না; আর আমি ছিলাম না বলেই আমরা পর্যাপ্ত ভোটারকে ভোটকেন্দ্রে টানতে পারিনি।’

তবে ট্রাম্পের এই দাবিতে খোদ রিপাবলিকানদের অনেকে ভুরু কুঁচকাবেন। কারণ, এই প্রচার পুরোটাই ট্রাম্পকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নিয়েছিলেন, যার প্রভাবে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম আকাশচুম্বী হয়। নির্বাচনে প্রার্থী, আলোচনার ইস্যু, কৌশল ও মূল বক্তব্য—সবই ঠিক করেছিলেন তিনি।

নিজের দল থেকেই শতভাগ আনুগত্য দাবি করেছিলেন ট্রাম্প, যা দলের প্রার্থীদের তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখা কঠিন করে তুলেছিল। আর কার্যালয়ে থাকা অবস্থায় নিজের ব্যবসা ও আয়রোজগার–সংক্রান্ত নৈতিকতার প্রশ্নগুলোকে তিনি বারবার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, যা ভোটারদের মনে দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

Scroll to Top