এখন রোহিতের বয়স ৩৮, আর কোহলির ৩৬। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাদের বয়স কত হবে সহজেই অনুমান করা যাচ্ছে। বিসিসিআই সূত্রে দৈনিক জাগরণ জানিয়েছে, তরুণদের সুযোগ দিতে এখন থেকেই দল সাজানোর পরিকল্পনা চলছে। ফলে কোহলি-রোহিতকে বাদ দেওয়ার সম্ভাবনাও আছে।
কোহলি ও রোহিত এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থ হওয়ার পর রঞ্জি ট্রফি খেলেছিলেন। দুজনেই চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একসঙ্গে টি-টোয়েন্টি থেকেও অবসর নেন।
ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ায় শুরু হবে ১৯ অক্টোবর, ম্যাচ হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে। এরপর ডিসেম্বরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। ২০২৬ সালে ভারতের ওয়ানডে সূচিতে আছে নিউজিল্যান্ড (জানুয়ারি), আফগানিস্তান (জুন), ইংল্যান্ড (জুলাই), ওয়েস্ট ইন্ডিজ (সেপ্টেম্বর) ও আবার নিউজিল্যান্ড (অক্টোবর) সফর।



