এসএসসি পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন একটি সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মদন মোহন বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এসএসসি পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্ধারিত সময়ে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে নির্দিষ্ট কক্ষে পরীক্ষা দিতে আসে নিয়ামুল। পরীক্ষা চলাকালে সাড়ে ১১টার দিকে একটি চলন্ত সিলিং ফ্যান হঠাৎ ছিঁড়ে তার গায়ে পড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। এ ঘটনায় কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

পরে দ্রুত একটি মেডিকেল টিম কেন্দ্রে এসে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হলে নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসার জন্য সময় নষ্ট হওয়ায় তাকে নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জামের দ্রুত সংস্কার জরুরি। অন্যথায় এমন ঘটনা আবারও ঘটতে পারে।

ইরানি-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রটির বেশ কিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

Scroll to Top