এসএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম পত্রের প্রশ্নফাঁস হয়েছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বোর্ড থেকে পাঠানো এক প্রতিবাদে এ তথ্য জানানো হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত ওই প্রতিবাদে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে যে প্রতিবেদন প্রচারিত হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদনটি ভিত্তিহীন। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।





