এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর

এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর

পরিসংখ্যান কখনো কখনো ফুটবলের ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করে। রাফিনিয়ার ক্ষেত্রে যেমন।

ব্রাজিলিয়ান তারকা খেলেছেন, এমন সর্বশেষ ছয় এল ক্লাসিকোর সব কটিতেই জিতেছে বার্সেলোনা। নিজে করেছেন ৭ গোল, ৩ অ্যাসিস্ট। অর্থাৎ রিয়ালের বিপক্ষে মাঠে নামলেই যেন অন্য এক রাফিনিয়া!

চলতি মৌসুমেও দুরন্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১৪ গোল। লিগে ৮ ম্যাচে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা।

চোট কাটিয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ফিরেছেন। বার্সা সেই ম্যাচ হারলেও রাফিনিয়ার বিশ্বাসে চিড় ধরেনি। তিনি বলেছেন, ওই হার ‘এল ক্লাসিকোয় কোনো প্রভাব ফেলবে না।’

আত্মবিশ্বাসটা অমূলক নয়। রাফিনিয়া জ্বলে উঠলে রিয়ালের রক্ষণে আগুন লাগতেই পারে।

Scroll to Top