টি-টুয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স করছেন রিশাদ হোসেন। নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও। পিএসএল, বিগ ব্যাশের পর এবার দল পেলেন সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-টুয়েন্টিতে। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। ফ্র্যাঞ্চাইজিটি আগেই থেকেই রিশাদকে নজরে রেখেছিলেন। এবার অস্ট্রেলিয়া তারকা মিচেল মার্শের সঙ্গে রিশাদকে দলে নিল তারা।
প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টুয়েন্টিতে খেলবন টাইগার লেগ স্পিনার রিশাদ। এর আগে তাইজুল ইসলাম গত মৌসুমে দল পেলেও খেলা হয়নি তার।
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে এসএ টুয়েন্টির আসন্ন আসর।



