প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, একুশের টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমান। অমর একুশে বই মেলা উদ্বোধন করে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা।