ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

জনজীবন ভ্যাপসা গরমে অতিষ্ঠ। ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এদিকে ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের সময়টাতেও গরম খুব বেশি স্বস্তি দেবে না। কোথাও কোথাও থাকতে পারে তাপপ্রবাহ।

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ৮ জনের নামে মামলা

কবির বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে ও রাজধানী ঢাকায় বৃষ্টি সম্ভাবনা খুবই কম।

জুমবাংলা আইনিউজ

জুমবাংলা আইনিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

Google-এ ZoomBangla iNews অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে ZoomBangla iNews থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


Google-এ ZoomBangla iNews অনুসরণ করুন

Scroll to Top