ঈদুল আজহায় লম্বা ছুটির সম্ভাবনা | চ্যানেল আই অনলাইন

ঈদুল আজহায় লম্বা ছুটির সম্ভাবনা | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে। আসন্ন এই ধর্মীয় উৎসবকে ঘিরে তারা টানা কয়েকদিন অবকাশ ভোগ করতে পারবেন।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয়দিন ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে।

এদিকে, এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। প্রয়োজনে কোনো একটি শনিবার অফিস খোলা রেখে এই সাপ্তাহিক ছুটিকে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হলে ছুটির মেয়াদ আরও একদিন বাড়তে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। সে হিসেবে ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top