ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকট। তাঁর মিত্র ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও গতকাল একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই’ নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে সরকার গঠনে তাঁরা অংশ নেবেন না।

সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত হতে দেওয়া হবে না বলে গত শুক্রবার সতর্ক করেছেন আইজেনকট। তিনি বলেন, “‘জরুরি জাতীয় সরকার’’ গঠনের প্রস্তাব পার্লামেন্টে তোলার জন্য আমি প্রস্তুত।’

আইজেনকোট এ পরিকল্পনার বিস্তারিত জানাননি। তবে তাঁর বক্তব্যে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে বিরোধী দলগুলোর মূল অংশকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন করা হবে। পরে সেই সরকারের পরিসর বাড়ানো হবে।

Scroll to Top