
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বসতবাড়ি সংস্কার এবং স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার ২২ নভেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সশস্ত্র চক্রটির সঙ্গে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

