ইরান ভ্রমণে ভারতীয়দের নিষেধাজ্ঞা, বাড়ছে উত্তেজনা

ইরান ভ্রমণে ভারতীয়দের নিষেধাজ্ঞা, বাড়ছে উত্তেজনা

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জন্য কড়া সতর্কতা জারি করেছে। তাদের স্পষ্ট নির্দেশ—এই মুহূর্তে ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

ইরান ভ্রমণে ভারতীয়দের নিষেধাজ্ঞা, বাড়ছে উত্তেজনা

ইরান-এ অবস্থানরত ভারতীয়দের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার বলেছে, সেখানে থাকা সবাইকে তেহরান-এ অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্ধারিত স্থল সীমান্তপথ ব্যবহার করে দ্রুত দেশ ত্যাগ করতে হবে।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আকাশপথ ও স্থলপথ—দুই ধরনের ভ্রমণই ঝুঁকিপূর্ণ। আঞ্চলিক সংঘাতের কারণে আকাশসীমায় বিধিনিষেধ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর সামরিক আগ্রাসনের পর থেকেই ইরানের অধিকাংশ বিমানবন্দর বন্ধ হয়ে যায়। যদিও ধাপে ধাপে আকাশসীমা খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে—প্রথমে ট্রানজিট ফ্লাইট, এরপর সীমিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা চলছে।

এদিকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দর এখনো পুরোপুরি চালু হয়নি। তবে উত্তর-পূর্বাঞ্চলের মাশাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

সব মিলিয়ে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত সরকার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Scroll to Top