ইরান থেকে তেল কেনার অভিযোগে চীনা শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞা – DesheBideshe

ইরান থেকে তেল কেনার অভিযোগে চীনা শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞা – DesheBideshe


ইরান থেকে তেল কেনার অভিযোগে চীনা শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞা – DesheBideshe

ওয়াশিংটন, ২৫ এপ্রিল – ইরান থেকে শত শত কোটি ডলারের অপরিশোধিত তেল আমদানির অভিযোগে চীনের একটি বড় বেসরকারি শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরিকল্পিত দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে চীনের হেংলি পেট্রোকেমিক্যাল ডালিয়ান রিফাইনারিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি অনুযায়ী এই প্রতিষ্ঠানটি ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম প্রধান গ্রাহক হিসেবে কাজ করছে।

একইসঙ্গে ইরানের তেল পরিবহনে সহায়তাকারী তথাকথিত ছায়া নৌবহরের সঙ্গে যুক্ত প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও বিধিনিষেধ জারি করেছে অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল। অন্যদিকে চীনের পক্ষ থেকে এই ধরণের একতরফা নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ ও বিরোধিতা জানানো হয়েছে।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬



Scroll to Top