ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের – DesheBideshe

ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের – DesheBideshe


ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের – DesheBideshe

ওয়াশিংটন, ২২ এপ্রিল – ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটির তেল বাণিজ্য পুরোপুরি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ জোরালোভাবে অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্কট বেসেন্ট উল্লেখ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ চলমান থাকবে।

তিনি জানান আর কিছুদিনের মধ্যেই ইরানের খার্গ দ্বীপের ডিপোগুলোর ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাবে। এর ফলে তেল বাইরে রপ্তানি করতে না পারায় তেহরান তাদের তেলকূপগুলো বন্ধ করতে বাধ্য হবে। তিনি আরও বলেন ইরানের তেল বাণিজ্য সীমিত করার মূল উদ্দেশ্য হলো শাসকগোষ্ঠীর রাজস্ব আয়ের প্রধান উৎসগুলোকে সরাসরি বাধাগ্রস্ত করা।

স্কট বেসেন্ট স্পষ্ট করে বলেন ইরানের আর্থিক সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে দেশটির অর্থনীতির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ তেহরানের তহবিল সংগ্রহ স্থানান্তর এবং আটকে থাকা তহবিল ছাড় করার যাবতীয় চেষ্টাকে নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করবে।

তিনি সতর্ক করে বলেন কোনো দেশ বা পক্ষ যদি এই ক্ষেত্রে ইরানকে সহায়তা করে তবে তারাও মার্কিন নিষেধাজ্ঞার গুরুতর ঝুঁকিতে পড়বে। এর পাশাপাশি ইরানের তেল বাণিজ্য ধ্বংস করা এবং দেশটির আর্থিক সম্পদ জব্দ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকবে।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬



Scroll to Top