ইমামের মোটরসাইকেল চুরি করে বাইসাইকেল রেখে গেল চোর

ইমামের মোটরসাইকেল চুরি করে বাইসাইকেল রেখে গেল চোর

ইমামের মোটরসাইকেল চুরি করে বাইসাইকেল রেখে গেল চোরনীলফামারীর সৈয়দপুর শহরে ঘটেছে এক অভিনব চুরির ঘটনা। ফজরের নামাজ পড়াতে এসে নিজের ব্যবহৃত মোটরসাইকেল হারিয়েছেন এক মসজিদের ইমাম। তবে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেলেও চোর মসজিদের সামনে রেখে গেছে একটি পুরনো সাইকেল।

সোমবার (১৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাওলানা আব্দুর রাজ্জাক ওই মসজিদের ইমাম। জানা গেছে, প্রতিদিনের মতো তিনি তার ১২৫ সিসির হিরো মোটরসাইকেল মসজিদের চত্বরে রেখে ফজরের নামাজের ইমামতি করেন। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখেন, মোটরসাইকেলটি নেই। তার জায়গায় পড়ে আছে একটি অপরিচিত পুরনো সাইকেল।

স্থানীয় মুসল্লি ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, চোর সাইকেলে করে এসে সুযোগ বুঝে সেটি রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সৈয়দপুরে গাউসিয়া মসজিদের ইমাম মাওলানা রিদওয়ান আল কাদেরী জিলানী বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এমনিতেই সীমিত। এর মধ্যে তাদের যানবাহন চুরি হয়ে গেলে তারা চরম ভোগান্তিতে পড়েন। আমরা প্রশাসনের কাছে দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের দাবি জানাচ্ছি।

সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

আপনার Google নিউজ ফিডে iNews Zoombangla থেকে আরও আপডেট পেতে Google ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

Scroll to Top