আন্তর্জাতিক গোলসংখ্যা

আর্লিং হালান্ড, একের পর এক গোল করে চলেছেন দেশ ও ক্লাবের হয়ে। ম্যানচেস্টার সিটিকে একা টানতে না হলেও নরওয়েকে রীতিমত একাই টেনে তুলেছিলেন বিশ্বকাপ পর্যন্ত। সেখানেও ছিলেন অদম্য। বেশ আগেই দেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এবার আন্তর্জাতিক অঙ্গনে গোলের সংখ্যায় পেছনে ফেললেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোনাল্ডো নাজারিওকে।
রোববার রাতে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে নরওয়ে। ম্যাচে নরওয়েজিয়ানদের একমাত্র গোলটি করেন হালান্ড। জাতীয় দল জার্সিতে তার গোলসংখ্যা এখন ৬৫। একই অবস্থানে আছেন আইভরি কোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবাও। তালিকায় তাদের অবস্থান ৩৪তম। নরওয়ে তারকা গোলগুলো করতে লেগেছে ৫৭ ম্যাচ, দ্রগবার লেগেছে ১০৫ ম্যাচ।
ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো নাজারিও এবং সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচের গোলসংখ্যা ৬২। সমান গোল নিয়ে ইরাকের আহমেদ রাধিসহ তাদের অবস্থান ৩৯তে।
হালান্ডের চেয়ে ২টি গোল বেশি নিয়ে ৩৩তম স্থানে আছেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকা গোলসংখ্যা ৬৭। ১৪৬ আন্তর্জাতিক গোলে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। ১২৫ গোল করে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।
নরওয়ের সর্বকালের সর্বাধিক গোলদাতাও হালান্ড। ৬৫ গোলের বিপরীতে তার পেছনে অবস্থান করছেন ইয়ের্গেন ইউভে। তার গোল ৩৩টি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
