ড্রোন হামলায় আহতদের একজন ২২ বছর বয়সী অ্যান্টন বলেন, তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় ড্রোন থেকে তাঁর দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে। এ ঘটনায় তাঁর বাঁ হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তারা ৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে।



