ইংল্যান্ড দলে প্রথম মুসলিম ফুটবলার স্পেন্সে | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ড দলে প্রথম মুসলিম ফুটবলার স্পেন্সে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে অনেক মুসলিম খেলোয়াড়ই খেলেছেন। কিন্তু তাদের জাতীয় ফুটবল দলে প্রথমবার দেখা যাবে কোন মুসলিম খেলোয়াড়কে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইংলিশ দলে ডাক পেয়েছেন ডিড স্পেন্সে।

অ্যান্ডোরা এবং সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে থমাস টুখেলের ২৫ সদ্যসের দলে আছেন দুই নতুন মুখ। যার একজন ২৫ বর্ষী ডিফেন্ডার স্পেন্সে। টটেনহ্যামের ডিফেন্ডার ইতিহাস গড়তে চলেছেন থ্রি লায়ন্স জার্সিতে।

ইংলিশ গণমাধ্যমে স্পেন্সে বলেছেন, ‘এটা একটা আশীর্বাদ। আমার জন্য সত্যিই অসাধারণ একটা বিষয়। আমি প্রথম, আমার নাম দলে দেখে সত্যিই অবাক হয়েছিলাম। এটা অসাধারণ অনুভূতি। আমার কাছে আসলে বলার ভাষা নেই।’

জাতীয় দলে ডাক পেয়ে কোন চাপ বোধ করছেন না স্পেন্সে, ‘কিছু কিছু বিষয়ের জন্য আসলেই চাপ অনুভব করি না। শুধু মুখে হাসি নিয়ে ফুটবল খেলি। যা-ই হবে নিজে সামলে নিবো।’

কৃষ্ণাঙ্গ এবং মুসলিম হওয়ায় অনেক বাধা এসেছে ক্যরিয়ারে, যার মুখোমুখি ছোটবেলা থেকেই, কিন্তু এখন অনেক আত্মবিশ্বাসী নিজেকে নিয়ে। স্পেন্সে বলেছেন, ‘যারা আমাকে সন্দেহ করেছিল, তাদের সম্পর্কে আমার মনে একটা ধারণা আছে এবং তাদের ভুল প্রমাণ করতে পারলে ভালো লাগে। আমার ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া শুধু মুসলিম শিশুদের জন্য নয়, সব শিশুদের অনুপ্রাণিত করবে, যারা সুবিধাবঞ্চিত।’

Scroll to Top