আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত আওয়ামী লীগ ও তাদের আশ্রয়দাতা ভারতের সরকার বসে নেই। দিন–রাত তারা ভাবছে কীভাবে বাংলাদেশকে বিপদে ফেলা যায়।
আজ শনিবার বিকেলে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় এক আলোচনা সভায় এসব কথা বলেন এবি পার্টির প্রধান। খুলনা প্রেসক্লাবে দলটির জেলা ও মহানগর শাখা আয়োজিত এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন তিনি।