ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবার আম্বানি পরিবার। কর্তা মুকেশ আম্বানি এবং গিন্নি নিতা আম্বানি তাদের সন্তানদের বিয়ের অনুষ্ঠানে কখনো কার্পণ্য করেন না। এখন তাদের পুত্র অনন্ত আম্বানির বিয়ের মৌসুম চলছে। বাল্যবন্ধু রাধিকা মার্চেন্টের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। বরাবরের মতো অনন্তের বিয়েতেও এলাহী কাণ্ডের আয়োজন করা হয়েছে।
পশ্চিমা পপ-তারকা রিহানা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান মাতিয়ে তুলেছেন। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ভারতে আসার সময় তার বিশাল লাগেজ দেখে সকলের চোখ চড়কগাছ হবার পালা! অনুষ্ঠানে রিহানা তার জনপ্রিয় গান ‘ডায়মন্ডস’, ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’, ‘পুর ইট আপ’ গেয়ে শোনান। অনুষ্ঠান শেষে তিনি আম্বানি পরিবারকে ধন্যবাদ জানায়। তাছাড়া, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতেও ভোলেন না ৩৮ বছর বয়সী গায়িকা।

ভারতে এই প্রথম গান পরিবেশন করলেন পপ-গায়িকা রিহানা। তবে তিনিই ছাড়াও আরও আমন্ত্রিত ছিলেন সস্ত্রীক মার্ক জুকারবার্গ, বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকন্যা ইভাঙ্কাসহ আরও অনেকে।
পশ্চিমা তারকা ছাড়াও, বলিউডের নামকরা তারকারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, রণবীর কাপুর, আলিয়া বাট, সুনীল শেঠি, অনিল কাপুর, মাধুরী দিক্ষিত সহ আরও অনেকে নব দম্পতির শুভ মুহূর্তে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।
বিনোদন জগতের বাইরেও খেলোয়াড় শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, রিাহিত শর্মাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


