আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে কলকাতা – DesheBideshe

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে কলকাতা – DesheBideshe

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে কলকাতা – DesheBideshe

ঢাকা, ২৫ জানুয়ারি – আজ বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা শীর্ষে রয়েছে। আর দ্বিতীয় স্থানে আছে ভারতের কলকাতা। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir) থেকে এই তথ্য জানা গেছে।

ঢাকার দূষণের স্কোর ২৯৭, যা নির্দেশ করছে এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। তুলনায়, কলকাতার দূষণ স্কোর ২০৮, অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় স্থানে আছে চীনের হেংঝু, চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর।

বায়ুর মানের স্কোর সাধারণভাবে এমনভাবে গণনা করা হয়— ০ থেকে ৫০ হলে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে বাতাস খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ ধরা হয়।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬



Scroll to Top