জানুয়ারির মাঝামাঝি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে চলেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে অধিনায়ক থাকছেন যুব এশিয়া কাপজয়ী দলনেতা আজিজুল হাকিম তামিম। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’তে, প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
১৫ সদস্যের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও সাত খেলোয়াড়কে। শুক্রবার বিসিবি থেকে এ তথ্য জানানো হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সম্প্রতি শেষ হওয়া এশিয়ান কাপে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার জাওয়াদ আবরারকে। রোববার রাতে বিশ্বকাপ খেলতে রওনা করবেন জুনিয়র টাইগাররা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স বেশ ভালো। এশিয়া কাপে গ্রুপ বি-তে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছিল। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। জিম্বাবুয়েতে ত্রিদেশিয় সিরিজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
বিশ্বকাপে বাংলাদেশ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পাভেজ জীবন, রিজান হোসেন, শাহারিয়ার আল আমিন, স্বাধীন ইসলাম, মো: আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশিস সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার, মোঃ সুবুজ।
