আগামী শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

আগামী শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


আগামী শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ২১ মে – আগামী শনিবার (২৫ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরের নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় সড়কপথে ত্রিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উক্ত কাজের শুভ উদ্বোধন করবেন।

এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোতে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পরবর্তীতে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

সাংগঠনিক কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এনএন/ ২১ মে ২০২৬



Scroll to Top