আইফোনের দাম বাড়ছে, জানালেন অ্যাপল প্রধান টিম কুক – DesheBideshe

আইফোনের দাম বাড়ছে, জানালেন অ্যাপল প্রধান টিম কুক – DesheBideshe


আইফোনের দাম বাড়ছে, জানালেন অ্যাপল প্রধান টিম কুক – DesheBideshe

ওয়াশিংটন, ১৮ জুন – অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন যে নতুন আইফোনের দাম বৃদ্ধি এড়ানো এখন আর সম্ভব নয়। মেমোরি চিপের বাজারমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এই সংকট অদূর ভবিষ্যতে দূর হওয়ার কোনো সম্ভাবনাও দেখছেন না তিনি। টিম কুকের মতে এতদিন পর্যন্ত কোম্পানিটি বাড়তি খরচের চাপ নিজেদের ওপর রাখার চেষ্টা করলেও বর্তমান পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো অনিবার্য হয়ে পড়েছে।

যদিও নতুন আইফোনের দাম ঠিক কতটা বাড়বে সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। তবে ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজের ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে আইফোন ১৮ প্রো তৈরিতে ব্যবহৃত মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলগুলোর তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো মেমোরি চিপের বড় ক্রেতা হয়ে ওঠায় বিশ্ববাজারে এর সরবরাহে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

এর আগে গুঞ্জন ছিল যে আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের মতোই রাখা হবে তবে টিম কুকের সাম্প্রতিক বক্তব্যে সেই সম্ভাবনা আর থাকছে না। অ্যাপলের নতুন প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক গ্রাহকদের এই বাড়তি দামের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এস এম/ ১৮ জুন ২০২৬



Scroll to Top