সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা | চ্যানেল আই অনলাইন

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা | চ্যানেল আই অনলাইন

রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু-ছাগলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধারে সাহসিকতার স্বীকৃতি পেয়েছেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফা।

আজ বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন তার হাতে সাহসিকতার পুরস্কার তুলে দেন।

ডিএমপি সূত্র জানায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে গাবতলী পশুরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা। অভিযানে তিনি ছিনতাই হওয়া পশুবোঝাই ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

Scroll to Top