অ্যান্ডারসন–টেন্ডুলকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন গাভাস্কারের

অ্যান্ডারসন–টেন্ডুলকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন গাভাস্কারের

অ্যান্ডারসন তো এখনো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন। গাভাস্কারের দাবি, টেন্ডুলকারও তখন ইংল্যান্ডে উপস্থিত ছিলেন। গাভাস্কার এই ঘটনাকে অস্ট্রেলিয়ায় বছরের শুরুতে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুলনা করেছেন, যেখানে বোর্ডার–গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া জেতায় শুধু অ্যালান বোর্ডারকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়েছিল।

গাভাস্কার লিখেছেন, ‘আমার জানামতে, তখন দুজনে ইংল্যান্ডে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তাঁরা কি আমন্ত্রণই পাননি? নাকি এটা অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া ঘটনার মতোই, যখন বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে শুধু অ্যালান বোর্ডারকে ডাকা হয়েছিল, কারণ অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল? যেহেতু এই সিরিজ ড্র হয়েছে, তাই কাউকেই ডাকা হয়নি।’

Scroll to Top