অ্যান্টার্কটিকার বরফের নিচে ৩০ হাজারের বেশি লুকানো পাহাড়ের সন্ধান

অ্যান্টার্কটিকার বরফের নিচে ৩০ হাজারের বেশি লুকানো পাহাড়ের সন্ধান

বিজ্ঞানী হেলেন ওকেনডেন জানিয়েছেন, এই পদ্ধতি রোমাঞ্চকর। কারণ, এটি পুরো মহাদেশের একটি পূর্ণাঙ্গ চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। এত দিন আমরা মঙ্গল গ্রহের পৃষ্ঠের মানচিত্র যতটা ভালো জানতাম, তার চেয়ে কম জানতাম অ্যান্টার্কটিকার বরফের নিচের জগৎ সম্পর্কে। এই নতুন মানচিত্র সেই অভাব পূরণ করল। অ্যান্টার্কটিকা সব সময় বরফে ঢাকা ছিল না। প্রায় ৩ কোটি ৪০ লাখ বছর আগে যখন এটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত ছিল, তখন থেকেই এর পাহাড় ও উপত্যকা তৈরি হতে শুরু করে। পরবর্তীকালে প্লেট টেকটোনিকসের কারণে এটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বরফের স্তরে ঢাকা পড়ে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Scroll to Top