চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। ওই ম্যাচে গোলকিপার ও ডিফেন্ডারের মাঝে ভুল বোঝাবুঝির মাঝে হাত দিয়ে বল ধরায় উয়েফার কাছে পেনাল্টির আবেদন করেছিল বার্সা। সেই আবেদনকে অগ্রহণযোগ্য বলে খারিজ করে দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের কর্তাসংস্থা।
ম্যাচের মাঝে অ্যাটলেটিকোর গোলকিপার জোয়ান মুসো খেলা শুরুর পর মার্ক পিউবিল আবার বল হাত দিয়ে ধরেন। পরে পিউবিল আবার কিকের মাধ্য খেলা পুনরায় শুরু করেন। কিন্তু বার্সার আবেদনের পরও রেফারি পেনাল্টি আবেদনে সাড়া দেননি। পরে বার্সা আনুষ্ঠানিকভাবে উয়েফাতে আবেদন করে।
তবে উয়েফার নিয়ন্ত্রণ, নীতি ও শৃঙ্খলা সংস্থা (সিইডিবি) বার্সার আবেদনের কোনো উত্তর না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, ‘বার্সেলোনা ও অ্যাটলেটিকোর মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের পর, বার্সেলোনা একজন রেফারির সিদ্ধান্তের বিষয়ে একটি প্রতিবাদ দায়ের করেছে। উয়েফা নিয়ন্ত্রণ নীতি ও শৃঙ্খলা পরিষদ প্রতিবাদটিকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছে।’
অ্যাটলেটিকোর ২-০ গোলে জয়ের পর বার্সার কোচ হানসি ফ্লিক ক্ষোভ প্রকাশ করে বলেন যে, পিউবিলকে মাঠ থেকে বের করে দেওয়া উচিত ছিল। তার আগে থেকেই একটি হলুদ কার্ড ছিল, এবং তার দলকে একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল।


