বিশেষ করে অনলাইনভিত্তিক (সিএসআইএফ) ফরম পূরণ প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় ছিল।
শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর চিন্তা করা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
এদিকে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।



