অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার – DesheBideshe

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার – DesheBideshe

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার – DesheBideshe

ঢাকা, ২৩ অক্টোবর – আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেপ্তার আছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক সমালোচনা করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ অক্টোবর ২০২৫



Scroll to Top