ফিরেছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন

ফিরেছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন

বিভ্রাটের পর প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিট থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেক্সটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেছে ব্যবহারকারীরা।

ফেসবুকের ডেস্কটপ ভার্সন

তবে দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে অ্যাক্সেস করতে পারছেন বলে জানান একাধিক ব্যবহারকারীরা ।

এর আগে, একাধিক ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছিলেন না তারা। অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

ফেসবুকে লগইনের চেষ্টা করা ব্যবহারকারীদের সামনে একটি বার্তা দেখানো হচ্ছে, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

আরও পড়ুনঃ আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম কত?

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এ ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে ‘Facebook down’ লিখে অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

Scroll to Top